বোর্নমাউথকে পেয়ে লিভারপুল কোচ বললেন, ‘এই দলের মুখোমুখিই হতে চাইনি’
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লিভারপুল।
চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লিভারপুল, যেখানে তাদের লড়তে হবে বোর্নমাউথের বিপক্ষে। আর এটাই বড় এক পরীক্ষা হয়ে উঠেছে লিভারপুল কোচ আন্দোনি ইরাওলার জন্য, অ্যানফিল্ডে আসার আগে এই দলই যে ছিল তার ঠিকানা।
লিগ কাপের চতুর্থ রাউন্ডে বুধবার রাতে টাইব্রেকারে ৬-৫ গোলে জিতেছে ইরাওলার দল। চেলসির বিপক্ষে নির্ধারিত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল।
অ্যানফিল্ডে ওই দুটি গোলই হয় পেনাল্টি থেকে। মর্গ্যান রজার্সের লক্ষ্যভেদে ৪০তম মিনিটে চেলসি এগিয়ে যাওয়ার তিন মিনিট পরই, সমতা টানেন কোডি গাকপো।
পরে ড্রয়ে লিভারপুলের প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে বোর্নমাউথের। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এই দলকে সামনে না পেলেই যে খুশি হতেন তিনি, সরাসরিই বললেন ইরাওলা।
“ড্রয়ের আগে আমি কথা বলছিলাম এবং সেখানে আমি বলি: একমাত্র দল যাদের আমি প্রতিপক্ষ হিসেবে চাই না, সেটা হলো বোর্নমাউথ।”
বোর্নমাউথকে তিন বছর কোচিং করিয়ে গত জুনে লিভারপুলের দায়িত্ব নেন ইরাওলা। তাই তিনি দলটির শক্তি ও খেলার কৌশল সম্পর্কে খুব করেই ভালো করেই জানেন। সেমি-ফাইনালে উঠতে হলে লিভারপুলকে যে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটা দলকে মনে করিয়ে দিলেন ইরাওলা।
“(বোর্নমাউথের বিপক্ষে লড়াই) আমার জন্য স্পেশাল, তারা আমার সম্পর্কে খুব ভালো জানে, ইদানিং তারা খুব ভালো খেলছে, ভালো অবস্থায় আছে। যা হওয়ার, হয়েছে। ড্রয়ে আমরা খুব ভাগ্যবান ছিলাম না।
“ইতোমধ্যে আমরা (লিগ কাপে) স্পার্স (টটেনহ্যাম হটস্পার), চেলসির বিপক্ষে খেলেছি, এখন বোর্নমাউথের বিপক্ষে খেলতে হবে, যে ম্যাচটা অবশ্যই আমার জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। তবে আমরা সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং আশা করি, এখানে ঘরের মাঠে আবারও আমরা তা করতে পারব।”
লিভারপুল ও বোর্নমাউথের মধ্যে শেষ চারে ওঠা লড়াইটি মাঠে গড়াবে ডিসেম্বরে, অ্যানফিল্ডে।
শেষ আটের অন্য তিন ম্যাচে মুখোমুখি লড়বে ম্যানচেস্টার সিটি-ব্র্যাডফোর্ড সিটি, ক্রিস্টাল প্যালেস-সান্ডারল্যান্ড, ফ্লিটউড টাউন-এভারটন/নিউক্যাসল ইউনাইটেড।
