ইসরায়েলে নিরাপত্তা শঙ্কায় ইউভেন্তুস-আতলেতিকো ম্যাচ বাতিল
দেশটির বর্তমান ‘নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনা করে ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে ক্লাব দুটি।
ইসরায়েলের মাটিতে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইতালিয়ান ক্লাব ইউভেন্তুস ও স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের। কিন্তু দেশটির বর্তমান ‘নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনা করে ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে ক্লাব দুটি।
উভয় ক্লাব শনিবার যৌথ বিবৃতিতে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানায়।
শনিবার গাজায় ইসলায়েল বিমান হামলা চালিয়েছে এবং জবাবে ইসলায়েল ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুঁড়েছে ফিলিস্তিন। এ নিয়ে উত্তপ্ত রয়েছে দুই দেশের সার্বিক পরিস্থিতি।
তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে শনিবার হওয়ার কথা ছিল প্রীতি ম্যাচটি।
আগামী ১৫ অগাস্ট সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের সেরি ‘আ’ অভিযান শুরু করবে ইউভেন্তুস। একই দিন গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু হবে আতলেতিকোর।
