২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আরও চার বছর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে থাকছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 03:14 AM

Updated : 28 Feb 2023, 04:31 AM

সবকিছু বলা যায় একরকম নিশ্চিতই ছিল। সারা হলো আনুষ্ঠানিকতাও। আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে আরও চার বছর থাকছেন লিওনেল স্কালোনি। 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন স্কালোনি। ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলারের কোচিংয়েই কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

পুরনো খবর:

এমবাপে-বেনজেমাকে হারিয়ে ফিফা বর্ষসেরা মেসি
স্বপ্ন ছুঁতে পেরে ভাগ্যবান, আপ্লুত কণ্ঠে বললেন মেসি
ফিফা বর্ষসেরা একাদশে নেই নেইমার-রোনালদো

২০১৮ সালে সর্বপ্রথম স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নেন স্কালোনি। ক্যারিয়ারে সেই প্রথম কোনো জাতীয় দলের মূল কোচের দায়িত্ব পান তিনি। শুরুতে তাকে নিয়োগ দেওয়া নিয়ে অনেক সমালোচনা হলেও নিজেকে এই পদে যোগ্য প্রমাণে মোটেও সময় নেননি স্কালোনি। 

তার হাত ধরে বিশ্বকাপ জিতে অবিশ্বাস্য এক অধ্যায়ের জন্ম তো দিয়েছেই আর্জেন্টিনা, যার শুরু হয়েছিল প্রায় সাড়ে তিন বছর আগে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে গত নভেম্বর-ডিসেম্বরের বিশ্বকাপে পা রাখে তারা। 

অভিযানের শুরুতে সৌদি আরবের বিপক্ষে হেরে বসলেও স্কালোনির আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। পরের ছয় ম্যাচের সবকটি জিতে চ্যাম্পিয়ন হয় মেসি-দি মারিয়ারা। তার আগের বছর দলটি কোপা আমেরিকা ও দা ফিনালিস্সিমা ট্রফিও জেতে। 

পুরনো খবর:

প্যারিসে তারার মেলা
অ্যাম্পুটি ফুটবলের ওলেক্সির গোলই সেরা
ফিফা বর্ষসেরা গোলরক্ষক মার্তিনেস

সোমবার রাতেই ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্কালোনি। এবার তার কোচিংয়ে ২০২৬ সালে শিরোপা ধরে রাখার ছক কষছে আর্জেন্টিনা।