২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাবাডিতে ইরানের কাছে হেরেও লক্ষ্যপূরণ বাংলাদেশের

ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক ইরানের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ নারী কাবাডি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 09:29 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

বড় স্বপ্নের বুনন ছিল না, ছিল এশিয়ান উইমেন’স কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার লক্ষ্য। স্বাগতিক ইরানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গেলেও লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশ নারী কাবাডি দলের।

ইরানের হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার সেমি-ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে একপেশে লড়াইয়ে ৪১-১৮ পয়েন্টে হেরে পথচলা থামে বাংলাদেশের।

সেমি-ফাইনালে ওঠার সুবাদে ব্রোঞ্জ পাওয়া অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল শ্রাবণী-বৃষ্টিদের। সুযোগ ছিল আরও বড় প্রাপ্তির, কিন্তু ইরানের সঙ্গে পেরে ওঠেনি মেয়েরা।

ব্রোঞ্জ পেয়েই খুশি বাংলাদেশ নারী কাবাডি দলের কোচ শাহনাজ পারভীন। খেলোয়াড় হিসেবে পদক জিততে না পারার হতাশা ভুলতে পারার তৃপ্তিও সঙ্গী তার।

“এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।”

ভারতের বিপক্ষে ৬৪-২৩ ব্যবধানে আসর শুরু করেছিল মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাচিঁয়ে রাখে শ্রাবণী-বৃষ্টি-রুপালিরা।

শুক্রবারই শুক্রবার গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৪২-২৭ পয়েন্টে জিতে সেরা চারের মঞ্চে উঠেছিল দল।