২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র এএইচএফ কাপ: বাংলাদেশের জয়ে ইমনের হ্যাটট্রিক

জুনিয়র এএইচএফ কাপ হকিতে পুরুষ বিভাগে শ্রীলঙ্ককে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 09:05 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

স্বাগতিক সিঙ্গাপুরকে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকেও বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। জুনিয়র এএইচএফ কাপ হকিতে ধরে রাখল জয়ের ধারা।

সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় সোমবার পুরুষ বিভাগে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল তারা।

প্রথম কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান; গোল পায়নি কেউ। দ্বিতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে এগিয়ে নেন বাংলাদেশকে। 

পরের কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে হ্যাটট্রিক করেন দ্বীন ইসলাম ইমন।

পুল-এ’তে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।