সাফে খেলতে ঢাকায় হামজা
আরেক ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ফ্লাইট বিলম্বের কারণে সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।
প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। সকালে তার সাথে ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদেরও আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে তিনি সন্ধ্যায় পৌঁছাতে পারেন।
ফিফা উইন্ডো শুরু হয়েছে সোমবার থেকে। এ কারণে ক্লাবগুলো ছেড়েছে হামজা ও ফারহানকে। এই দুজনকে ছাড়াই ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ শুরু করে বাংলাদেশ।
‘এ’ ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি রোববার ২-২ ড্র হওয়ায়, এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে বাংলাদেশ ২০০৩ সালে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল।
আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে সোমবার এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।
