২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়া শিবিরে ভ্লাসিককে হারানোর ধাক্কা

পেশির চোটে ইউরো থেকে ছিটকে গেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:29 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুরুটা এমনিতেই ভালো হয়নি ক্রোয়েশিয়ার, এবার তারা খেল বড় এক ধাক্কা। পেশির চোটে পুরো আসর থেকে ছিটকে গেলেন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ।

২৬ বছর বয়সী এই ফুটবলারের ছিটকে যাওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। 

প্রথম ম্যাচে গত শনিবার স্পেনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। ওই ম্যাচে খেলতে পারেননি ভ্লাসিচ। বুধবার আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে দল ছেড়ে যাবেন তিনি। 

২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ও ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ‘বি গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে ইতালির বিপক্ষে। আলবেনিয়ার বিপক্ষে জিততে না পারলে গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুয়ারে চলে যাবে জ্লাতকো দালিচের দল।