২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা কিংসের সাতে সাত

শেখ রাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে অস্কার ব্রুসনের দল।

বসুন্ধরা কিংসের সাতে সাত

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 08:34 PM

Updated : 28 Jan 2023, 08:34 PM

প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে অস্কার ব্রুসনের দল। 

কিংস অ্যারেনায় শনিবার রবসন দি সিলভা রবিনিয়োর জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে কিংস। সবগুলি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। 

৭ ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আবাহনী লিমিটেড। 

ম্যাচের ৬৫তম মিনিটে সফল স্পট কিকে কিংসকে এগিয়ে নেন রবিনিয়ো। ব্রাজিলের এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল দলটি। 

৭৩তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসরর গফুরভ। ৯ মিনিট পর এমফন উদোহর গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগায় শেখ রাসেল। তবে যোগ করে সময়ে ব্যবধান আবার বাড়িয়ে কিংসের জয় নিশ্চিত করেন রবিনিয়ো।

৬ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।