যৌথভাবে শীর্ষে জিয়া-মিনহাজ
গাজী হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবায় চতুর্থ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে জিয়া হারান তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা সোহেল চৌধূরিকে। আর মিনহাজ হারান মো. মাসুম হোসেনকে।
ফিদে মাস্টার মেহেদি হাসান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।
শুক্রবার পঞ্চম রাউন্ডে মুখোমুখি হবেন জিয়া ও মিনহাজ।
