আর্সেনালের দারুণ জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
লিগে আর্সেনালের এটা টানা পঞ্চম জয়।
শনিবার এমিরেটসে চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় আর্সেনাল। বিপজ্জনক সীমানায় ঢুকে পড়লেও শট নিতে দেরি করেন থিও ওয়ালকট। এরপর ডিফেন্ডার জেমস কলিন্স তাকে ফেলে দিলে স্বাগতিকরা পেনাল্টির জোরালো আবেদন করে, কিন্তু রেফারি সাড়া দেননি।
২৭তম মিনিটে আরেকটি সুযোগ হারায় আর্সেনাল। ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজির প্রচেষ্টা কর্নারের মাধ্যমে ঠেকান ওয়েস্ট হ্যাম গোলরক্ষক। ৩৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন ইংলিশ স্ট্রাইকার ওয়ালকট।
খানিক পর আলেক্সিস সানচেসের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক। ৪৩তম মিনিটে পরপর আরও দুটি সুযোগ হারায় তারা।
