বার্নলির মাঠে অঘটনের শিকার ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বার্নলির মাঠে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লিগের গত রাউন্ডে লেস্টার সিটির বিপক্ষে জিতলেও তার আগের ম্যাচে লিভারপুলের মাঠে হেরেছিল ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে পিছিয়ে পড়ে সিটি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বিদ্যুৎ গতির কোনাকুনি শটে গোলটি করেন স্কটল্যান্ডের ফরোয়ার্ড জর্জ বয়েড।
