২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমে ৩ শিরোপাই জয়ের আশা নেইমারের

নতুন বছরে দারুণ ফর্মে থাকা বার্সেলোনা এবার নিজেদের ইতিহাসের সেরা মৌসুমের পুনরাবৃত্তি করতে পারবে বলে আশাবাদী নেইমার। দলটির ব্রাজিলিয়ান এই তারকার বিশ্বাস, এবার তারা 'ট্রেবল' জিততে পারবে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:58 PM

Updated : 26 Jul 2022, 11:57 AM

২০০৮-০৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জিতেছিল বার্সেলোনা। এবারও এই তিনটি শিরোপা জয়ের পথে ভালোভাবেই এগিয়ে চলেছে দলটি। 
 
বুধবার এক অনুষ্ঠানে মৌসুমের বড় তিনটি শিরোপা জয়ের স্বপ্নের কথা জানান নেইমার।
 
"আমাদের এমন একটা দল আছে, যাদের নিয়ে ট্রেবল জেতার চিন্তা করতে পারি।"
 
এই মৌসুমে লা লিগার প্রথম ভাগটা বার্সেলোনার তেমন আহামরি না কাটলেও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ঠিকই ধরেছিল তারা। আর ২০১৫ সালের শুরু থেকে তো দুর্দান্ত খেলছে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসদের নিয়ে গড়া কাতালুনিয়া দলটি। 
 
ইতোমধ্যে রিয়াল মাদ্রিদকে হটিয়ে লিগের শীর্ষস্থানে উঠে এসেছে বার্সেলোনা। কোপা দেল রে নামে পরিচিত স্প্যানিশ কাপে ইতোমধ্যে ফাইনালে পৌঁছেছে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রেখেছে মেসি-নেইমাররা।      
 
তাই বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো 'ট্রেবল' জয়ের স্বপ্ন এবার দেখতেই পারেন নেইমার।