২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন সিদ্দিকুর

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান নতুন সংসার শুরু করতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার বিয়ে করছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 11:01 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

সিদ্দিকুরের বাবা আফজাল হোসেন সোমবার জানান, পাত্রীর অরণির বাড়ি কুষ্টিয়া জেলায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন তিনি।

তিনি জানান, আপাতত কাবিন সেরে রাখবেন তারা। পরে ঘটা করে আনুষ্ঠানিকতা সারার পরিকল্পনা আছে তাদের।

চোট কাটিয়ে ফেরার পর সিদ্দিকুর ২০১৫ সালের শুরুতেই জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতেন। এরপর সামিট ওপেনের শিরোপাও জয় করেন তিনি।