২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজেমার কাছে রোনালদোই বিশ্বসেরা

মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে দুর্দান্ত ক্রিস্তিয়ানো রোনালদো আবারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। গেতাফের বিপক্ষে দারুণ এক জয়ের পর করিম বেনজেমা তাই সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:51 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

রোনালদোর জোড়া গোলে রিয়ালের সহজ জয়

গত রোববার পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর জোড়া গোলে লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দৃঢ় করে রিয়াল মাদ্রিদ। দলের অন্য গোলটি করেন গ্যারেথ বেল।

ম্যাচের পর ফরাসি স্ট্রাইকার বেনজেমা বলেন, "আমি (রোনালদোর) সঙ্গে খেলতে পেরে খুশি, সে বিশ্বের সেরা খেলোয়াড়।"

এই দুই গোল দিয়ে এবারের লিগে রোনালদোর গোলসংখ্যা হলো ২৮টি। ১৯ গোল করে সেরা গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনা তারকা লিওলেন মেসি।

গেতাফের জালে রোনালদো দুবার বল পাঠালেও কোচ কার্লো আনচেলত্তির মতে, জয়টা দলগত নৈপুণ্যের ফল। বেনজেমার দারুণ পাস থেকেই প্রথম গোলটি করেছিলেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা।

আর পরের দুটি গোলে অবদান ছিল কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেসের দারুণ দুটি ক্রস।