২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে খেলতে চান রোনালদো

বার্সেলোনার ফরোয়ার্ড চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার ইচ্ছা আছে ক্রিস্তিয়ানো রোনালদোর। আর সেই দলে ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে থাকা জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার থাকলে খুশিই হবেন রিয়াল মাদ্রিদের তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 02:35 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

বর্ষসেরা কোচ জার্মানির লুভ
স্বপ্নের একাদশে রিয়াল ও বায়ার্নের প্রাধান্য
বিশ্বকাপে রদ্রিগেসের সেই গোলই বর্ষসেরা
সর্বকালের সেরা হতে চান রোনালদো
মেসি, নয়ারকে ছাড়িয়ে রোনালদোই সেরা
একে অপরকে সেরা মানেন না মেসি-রোনালদো!

সোমবার ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “মেসি ও নয়ারের সঙ্গে একই দলে খেলতে পছন্দ করব আমি।”

ভবিষ্যতে এই তিনজন এক দলে খেলবেন কিনা, সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন রোনালদো।

“অতীতে হলে এটা ভালোই হতো। কিন্তু ভবিষ্যতে এটা হবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। এখনও তাদের সঙ্গে খেলতে পারাটা হবে দারুণ ব্যাপার।”

এরপর রোনালদো জানান, তার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে, ফুটবল ইতিহাসে জায়গা করে নেয়া।

মেসি-নয়ারকে পেছনে ফেলে ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রোনালদো। পুরস্কার হাতে পেয়েও পর্তুগালের অধিনায়ক বলেন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হতে চান তিনি।