বছরের সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেলেন রোনালদো
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর শোকেসে যোগ হলো আরেকটি ট্রফি। এবার ২০১৩ সালে সবচেয়ে বেশি গোল করার জন্য পুরস্কার হাতে পেলেন পর্তুগালের অধিনায়ক।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিসট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের দেয়া এই পুরস্কার গত বৃহস্পতিবার হাতে পেয়েই ইনস্টাগ্রামে তার ছবি দেন রোনালদো।
গত বছর রিয়াল ও পর্তুগালের হয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৬৯ গোল করেন রোনালদো।
ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা লেখেন এবং সবাইকে ধন্যবাদ দেন রোনালদো।
