২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতের সেমিতে বাংলাদেশ

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশের দুই জুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 09:09 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের হাবিব আহসান পরশ-শাপলা আখতার জুটি ২১-১৫, ২১-১৭ পয়েন্টে ভারতের সাতিন্দর মালিক-কৃষ্টি দাস জুটিকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে।

আগের দিন হাবিব-শাপলা জুটি ২১-১১, ২১-১৩ পয়েন্টে নেপালের পঙ্কজ-অমিতা জুটিকে হারিয়েছিল।

এই ইভেন্টে দিনের অন্য খেলায় বাংলাদেশের মোয়াজ্জেম হোসেন-বৃষ্টি খাতুন জুটি ও সেমি-ফাইনালে উঠেছে। ২১-১১, ২১-১৫ ব্যবধানে মালয়শিয়ার ভি মাওয়ান ও ভারতের সাওয়ান্তকে হারান তারা।