২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৪ ম্যাচ জয়হীন মিলান

এসি মিলানের জয়-খরা কাটছেই না। ইতালির সেরি আতে সাম্পদোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। আর এতে টানা ৪ ম্যাচ জয়হীন থাকল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

৬২২ দিন পর লিগে গোল পান স্তেফান এল সারাই। ইতালির এই ফরোয়ার্ডের দশম মিনিটের গোলে শনিবার সাম্পদোরিয়ার মাঠে এগিয়ে যায় মিলান।

দুই অর্ধের দুই গোলে মিলানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা সাম্পদোরিয়া।

৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিলানকে সমতায় ফেরান জেরেমি মেনেস। এই ড্রয়ের পর ১১ ম্যাচে সাম্পদোরিয়ার পয়েন্ট ২০। আর সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে আছে এসি মিলান।