২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফে সাফল্য চান মেয়েদের ফুটবল কোচ

মহিলা ফুটবল দলের নতুন কোচ সুকি নোরিয়ো সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:35 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ চাওয়ার কথা জানান সুকি।

“দেখুন আমার কোচিং দর্শনই হলো জয়ের জন্য খেলা। জেতার জন্য আমি সব কিছুই করতে রাজি।”

আগামী নভেম্বরে পাকিস্তানে হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এ আসরে দুই গ্রুপে ভাগ হয়ে মোট আটটি দেশের মহিলা দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ভারত ও নেপাল।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য মোটে এক মাস সময় পাচ্ছেন নতুন কোচ। প্রস্তুতির জন্য এ সময় পর্যাপ্ত কিনা, তা নিয়ে আর ভাবছেন না জাপানের এই কোচ।

“এই এক মাসের জন্যই দায়িত্ব নিয়েছি। এখন আমাকে কাজ করতে হবে এবং এই এক মাসের মধ্যেই দলকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের চাওয়াটা পূরণ হয়।”