গাড়ি ধুয়ে সংসার চালাতেন সানচেস
আর্সেনালে আলেক্সিস সানচেসের সাপ্তাহিক বেতন এখন দেড় লাখ পাউন্ড। তবে ছোট বেলার দারিদ্র্যের কথা ভুলেননি তিনি। এ পর্যন্ত আসতে কতটা লড়াই করতে হয়েছে জানিয়েছেন সে কথা।
চিলির অন্যতম দরিদ্র এলাকায় বেড়ে উঠেন বার্সেলোনা ছেড়ে চলতি মৌসুমেই আর্সেনালে যোগ দেয়া সানচেস। রাস্তায় ফুটবল খেলার সঙ্গে সঙ্গে পরিবারকে সাহায্য করতে সব ধরনের কাজ করতে হয়েছে এই তারকা স্ট্রাইকারকে।
“আমি গাড়ি পরিস্কার করতাম। স্থানীয় মেয়রের কাছ থেকে আমি আমার প্রথম ফুটবল বুট পেয়েছিলাম। আমরা মা তার কাছে যাওয়ার পর তিনি এগুলো আমাকে কিনে দিয়েছিলেন।”
এমনকি ডিগবাজি খেয়ে পথচারীদের মজা দেখিয়ে অর্থ উপার্যন করতে হয়েছে সানচেসকে। খুব ভালো ডিগবাজি খেতে পারতেন চিলির এই স্ট্রাইকার। কখনো কখনো ডিগবাজি খাওয়ার জন্য ৫০ থেকে ১০০ পেসো পেতেন তিনি।
চিলির সেই দরিদ্র পরিবারের ছেলেটি আজ অনেক দূর এসেছেন। বার্সেলোনা থেকে সানচেসকে নিতে ৩ কোটি পাউন্ড খরচ করেছে আর্সেনাল।
