২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস: গলফেও সুখবর নেই

এশিয়ান গেমসের গলফের প্রথম পর্বে ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম দিন দলীয় ও ব্যক্তিগত পর্যায়ের তালিকার নিচের দিকে আছে বাংলাদেশের গলফাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

ইনচনের ড্রিম পার্ক কান্ট্রি ক্লাব কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলা শেষে ২২৭ স্কোর নিয়ে দলীয়ভাবে ১১তম স্থানে আছে বাংলাদেশ।

ব্যক্তিগত পর্যায়ে পারের চেয়ে ২ শট কম খেলে সজিব আলী আছেন যৌথভাবে নবম স্থানে।

বাংলাদেশের অপর তিন গলফার মো. নাজিম ৫০তম, ইসমাইল ৫৫তম ও মোহাম্মদ সাগর ৬১তম স্থানে আছেন।