আরো ধনী রিয়াল মাদ্রিদ
একেকটা মৌসুম যায়, রিয়াল মাদ্রিদে তারকার সমাহার বাড়ে। শুধু তাই নয়, প্রতি বছর ধন-সম্পদেও ফুলে-ফেঁপে উঠছে স্পেনের ক্লাবটি। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস জানিয়েছেন, আগের মৌসুমের চেয়ে ২০১৩-১৪ মৌসুমের রিয়াল মাদ্রিদের আয় আর মুনাফা, দুটোই বেড়েছে।
২০১২-১৩ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের তকমাটা ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ২০১৩ সালে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়ালের আয় ছিল ৫১ কোটি ৯০ লাখ ইউরো।
২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ালের ব্যবসা যে আরও রমরমা হবে, সেটা আগেই অনুমেয় ছিল। শুক্রবার পেরেসের ঘোষণায় সেটাই নিশ্চিত হলো।
“টানা দশম বছরের মতো বিশ্বে সবেচয়ে বেশি আয়ের ক্লাব হচ্ছি আমরা।”
