২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তোসের নেইমারকে চান দুঙ্গা!

ব্রাজিলের সান্তোস ছেড়ে গত মৌসুমেই বার্সেলোনায় পাড়ি দেন নেইমার। কিন্তু কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে সেই সান্তোসের ‘স্বতঃস্ফূর্ত’ নেইমারকে দলে চান কোচ কার্লোস দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2014, 10:49 PM

Updated : 13 Oct 2022, 12:31 PM

গ্লোবোস্পোর্তকে ব্রাজিল কোচ বলেন “আমরা সন্তোসের নেইমারকে দেখতে চাই - সৃজনশীল ও স্বতঃস্ফূর্ত এবং জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।”

সান্তোস ছেড়ে ক্যাম্প নউতে আসার পর বেশ কয়েকবার চোটে পড়েছেন তিনি। সেরা ফর্মটাও সব সময় খুঁজে পাচ্ছেন না।

৫ সেপ্টেম্বর কলম্বিয়া ও ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচের জন্য আগামী সোমবার রিও দি জেনেইরোতো ক্যাম্প করবেন দুঙ্গা। এরই মধ্যে ফুটবলারদের ডেকে পাঠিয়েছেন তিনি।

“দলের ডাক্তার (রদ্রিগো লাসমার) সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ফুটবলারদের সঙ্গেও কথা বলেছেন। আমরা কোনো সমস্যা চাই না।” চোটের কারণে ক্লাব বার্সেলোনার হয়ে লা লিগার প্রথম ম্যাচ খেলতে পারেননি ব্রাজিল বিশ্বকাপে ৪ গোল করা এই ফুটবলার। নেইমারের চোট নিয়ে ভাবছেন দুঙ্গাও। ২০১৪ বিশ্বকাপে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ ব্যবধানে হারের পর সরে যান কোচ লুইস ফেলিপে স্কলারি। তার জায়গায় দ্বিতীয় দফায় ব্রাজিল কোচ হিসেবে আসেন দুঙ্গা। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন দুঙ্গা। সেবার কোয়ার্টার-ফাইনালে থেমে যায় ব্রাজিল।