প্রিমিয়ার হ্যান্ডবল লিগ বৃহস্পতিবার থেকে
নয়টি দলের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রিমিয়ার হ্যান্ডবল লিগ।
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে মেরিনার ইয়াংস ক্লাব ও ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘের মধ্যে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি।
হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, খেলা হবে লিগ পদ্ধতিতে। দলের সংখ্যা কম হওয়ায় এবারের লিগে কোনো দলের অবনমন হবে না।
দল: মেনজিস ক্রীড়া চক্র, নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, ওল্ড আইডিয়ালস, ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ।
