২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলের মূল পর্বে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 11:11 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার রাজশাহী ভেন্যুতে ফাইনালে ময়মনসিংহ ৫-০ গোলে স্বাগতিকেদের হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে সাজেদা ও মাহফুজা দুটি করে এবং সালেহা একটি গোল করেন।

লক্ষীপুর ভেন্যুর ফাইনালে নারায়ণগঞ্জ ৭-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়েছে। হ্যাটট্রিক করেন মিথিলা এবং সুখি ও শান্তা করেন দুটি করে গোল।

দিনাজপুর ভেন্যুতে রংপুর ১১-০ গোলে লালমনিরহাট জেলাকে বিধ্বস্ত করেছে। স্বপ্নার পাঁচ গোলেই মূলত এই জয় তুলে নিয়েছে তারা। এছাড়া রোখসনা ও রত্না দুটি করে এবং লিমা ও মৌসুমি করেন একটি করে গোল।

আর খুলনা ভেন্যুতে মাগুরাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।