চ্যাম্পিয়নশিপ লিগে রহমতগঞ্জের জয়
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় দিন সহজ জয় তুলে নিয়েছে পুরনো ঢাকার দল রহমতগঞ্জ এমএফএস। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
রহমগঞ্জের তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬১ মিনিটে নুরুল, ৮৩ মিনিটে ডালিম ও ৯০ মিনিটে সাজিদ গোল করেন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ওয়ারী ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যে দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১৭ মিনিটে পলাশের গোলে ওয়ারী ক্লাব প্রথমে এগিয়ে যায়। ৬৪ মিনিটে টিটুর গোলে অগ্রণী ব্যাংক খেলার সমতা আনে।
