২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দল নিয়ে স্বাধীনতা কাপ

মার্চে ১২টি দল নিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ১৬-৩১ মার্চ হবে এই টুর্নামেন্টটি।সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, ১২ টি দল নিয়ে স্বাধীনতা কাপ আয়োজন হবে। প্রিমিয়ার লিগের ১০টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের ২টি দল খেলবে এই টুর্নামেন্টে।এদিকে ৭টি দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। পেশাদার লিগের দ্বিতীয় স্তর খ্যাত এই লিগের স্পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংক।সভায় ঠিক হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদল হবে ১১ থেকে ৩১ মার্চ।