২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের মূল্য ৮ কোটি ৬২ লাখ ইউরো

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে টানতে কত খরচ হয়েছিল, অবশেষে তা জানালো বার্সেলোনা। অঙ্কটা ৮ কোটি ৬২ লাখ ইউরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 07:36 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বার্সেলোনা কর্তৃপক্ষ শুরুতে জানিয়েছিল, গত জুনে নেইমারকে চুক্তিবদ্ধ করতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো খরচ করতে হয়েছে তাদের। কাতালান ক্লাবটির ইতিহাসে সেটাই ছিল রেকর্ড ট্রান্সফার ফি। ছয় মাস পর জানা যাচ্ছে, অঙ্কটা তার চেয়েও প্রায় তিন কোটি ইউরো বেশি!নেইমারকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে নিয়ে আসতে কোন্-কোন্ খাতে কত খরচ হয়েছে, তা-ও জানিয়েছে বার্সেলোনা।১ কোটি ৭১ লাখ ইউরো দেয়া হয়েছে সান্তোসকে। চার কোটি ইউরো পেয়েছে নেইমারের বাবা-মার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।চুক্তি স্বাক্ষরের সময় বোনাস হিসেবে নেইমার পান এক কোটি ইউরো। তবে তার পরিবারকে দেয়া অন্যান্য ফি’সহ মোট খরচের অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৬২ লাখ ইউরো।নেইমার বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় খরচের বিস্তারিত না জানানোর কারণ হিসেবে চুক্তির ‘গোপনীয়তার’ শর্তের কথা জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।তবে সম্প্রতি এ ব্যাপারে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়। নেইমারকে দলে নিয়ে আসার সময় অর্থের লেনদেনে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ ওঠে।গত বুধবার স্পেনের একটি আদালত এ নিয়ে তদন্তের সিদ্ধান্তের কথা জানায়। সান্তোস থেকে নেইমারকে দলে নেয়ার সময় বার্সা কোনো রকম দুর্নীতি করেছে কিনা, তা খতিয়ে দেখারও আদেশ দেন বিচারক পাবলো রুজ।তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বার্সেলোনার বোর্ড সভা শেষে পদত্যাগের ঘোষণা দেন সভাপতি সান্দ্রো রোসেল।