২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো

স্পেনের কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ‘কিংস কাপ’নামে পরিচিত প্রতিযোগিতাটির শেষ ষোলোর দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারায় তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 02:47 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

গোলের পর আতলেতিকোর রাউল গার্সিয়ার (ডানে) উচ্ছ্বাস। ছবি: রয়টার্স গোলের পর আতলেতিকোর রাউল গার্সিয়ার (ডানে) উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

গোলের পর আতলেতিকোর দিয়েগো গদিনের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স গোলের পর আতলেতিকোর দিয়েগো গদিনের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

কিংস কাপে আতলেতিকোর হোঁচট

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে পরের পর্বে উঠে বর্তমানে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দলটি। প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছিল দারুণ ফর্মে থাকা আতলেতিকো।

গোলের পর আতলেতিকোর দিয়েগো গদিনের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

গোলের পর আতলেতিকোর দিয়েগো গদিনের উচ্ছ্বাস

গোলের পর আতলেতিকোর দিয়েগো গদিনের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

নিজেদের স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দিয়েগো গদিন ও রাউল গার্সিয়ার হেডে কাঙ্খিত জয় পায় আতলেতিকো।

বুধবার রাতে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদ খেলবে ওসাসুনার মাঠে। সান্তিয়াগো বার্নাবেউয়ে প্রথম লেগে ২-০ গোল জিতেছিল রিয়াল।

ক্যাম্প নউতে ৪-০ গোলে প্রথম লেগ জেতা বার্সেলোনা বৃহস্পতিবার রাতে খেলবে গেতাফের মাঠে।