জুভেন্টাসে হারলো অপরাজিত রোমা
রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল জুভেন্টাস।
রোমার জালে একটি গোলের পর জুভেন্টাসের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স রোমার জালে একটি গোলের পর জুভেন্টাসের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
জুভেন্টাসের প্রথম গোলটি করেন আর্তুরো ভিদাল। রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স জুভেন্টাসের প্রথম গোলটি করেন আর্তুরো ভিদাল। রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স
জুভেন্টাসের প্রথম গোলটি করে আর্তুরো ভিদালের উদযাপন। রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স জুভেন্টাসের প্রথম গোলটি করে আর্তুরো ভিদালের উদযাপন। রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স
রোমার জালে গোল করে লিওনার্দো বনুচ্চির উদযাপন। ছবি: রয়টার্স। রোমার জালে গোল করে লিওনার্দো বনুচ্চির উদযাপন। ছবি: রয়টার্স।
রোমার জালে গোল করে লিওনার্দো বনুচ্চির উদযাপন। ছবি: রয়টার্স। রোমার জালে গোল করে লিওনার্দো বনুচ্চির উদযাপন। ছবি: রয়টার্স।
পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মিরকো ভুচিনিচ। তাই এই উচ্ছ্বাস। ছবি: রয়টার্স পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মিরকো ভুচিনিচ। তাই এই উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে তাই এমন উদযাপন। ছবি: রয়টার্স রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে তাই এমন উদযাপন। ছবি: রয়টার্স
রোববার রাতে দ্বিতীয় স্থানে থাকা অপরাজিত রোমাকে ৩-০ গোলে হারিয়েছে তুরিনোর ক্লাবটি। লিগের প্রায় মাঝামাঝি এসে দুই দলের মধ্যে এখন ব্যবধান বেড়ে আট পয়েন্টে দাঁড়িয়েছে।
জুভেন্টাসের প্রথম গোল।
আর্তুরো ভিদালের উদযাপন।
দুর্দান্তভাবে মৌসুম শুরু করা রোমা গত বছরের শেষের দিকে এসে যেন খেই হারিয়ে ফেলে। তবে আগের সাতটি ম্যাচে পাঁচটি ড্র নিয়ে জুভেন্টাসের মাঠে এলেও লিগের ১৭ ম্যাচে অপরাজিতই ছিল তারা।
বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রথম আক্রমণ থেকেই গোল করেন আর্তুরো ভিদাল। দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনার্দো বনুচ্চির ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়।
লিওনার্দো বনুচ্চির উদযাপন।
বল জামায় ঢুকিয়ে বনুচ্চির উদযাপন।
এরপর এক মিনিটের মধ্যে দুটো লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় রোমা।
জর্জো কিয়েল্লিনিকে ফাউল করে মাঠ থেকে বের হয়ে যেতে হয় দানিয়েলে দে রস্সিকে। এরপর গোললাইনে হাত দিয়ে বল ফিরিয়ে লাল কার্ড দেখেন লিয়ানদ্রো কাস্তান।
পেনাল্টি থেকে গোলের পর ভুচিনিচ।
ম্যাচ শেষে উদযাপন।
ম্যাচের ৭৭ মিনিটে এর সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মিরকো ভুচিনিচ।
অন্য ম্যাচে ফিওরেন্তিনা ১-০ গোলে হারায় লিভোরনোকে।
