আবার ওল্ড ট্র্যাফোর্ডে হারলো ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) গত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের কাছে ১-০ হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে একই ব্যবধানে হার মানলো ইংলিশ চ্যাম্পিয়নরা।
এভারটনের বিপক্ষে খেলা দলে ৭টি পরিবর্তন এনে শনিবার প্রথম একাদশ সাজিয়েছেন ম্যান ইউ কোচ ডেভিড ময়েস। কিন্তু তাতে কোনো লাভ হয়নি ইপিএলের সফলতম দলটির। নিষেধাজ্ঞার কারণে তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে অবশ্য পায়নি স্বাগতিক দল।
চাপে ময়েস।
