২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনে বাংলাদেশের আরেকটি ব্যর্থ দিন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনের তৃতীয় দিনও ভালো কাটেনি বাংলাদেশের প্রতিযোগীদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 08:29 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার মহিলা এককে চাইনিজ তাইপের পাই হাসিও মার কাছে ২১-১০, ২১-৫ পয়েন্টে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বৃষ্টি খাতুন।

মহিলা দ্বৈতে রেহানা পারভীনের সঙ্গে জুটি বাঁধা বৃষ্টি হার মেনেছেন শ্রীলঙ্কার কারুপু ও বীরাসিংহে জুটির কাছে। খেলার ফলাফল ২১-৭, ২১-৮।

মিশ্র দ্বৈতে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন জাভেদ মোস্তফা ও শাপলা আক্তার জুটি এবং আহসান হাবিব পরশ ও নাবিলা আক্তার জুটি।