২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেকে ডাচ রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ নেদাল্যান্ডসের রাষ্ট্রদূত গ্যার্বেন ডি য়ং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও তাবিথ আউয়াল তার সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন ডাচ রাষ্ট্রদূত।

তাবিথ আউয়াল জানিয়েছেন, “আমরা ডাচ রাষ্ট্রদূতের কাছে টেকিনিক্যাল এবং আর্থিক সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আমাদের প্রস্তাব লিখিত আকারে দেয়ার জন্য অনুরোধ করেছেন।”

“আমরা শিগগিরি প্রস্তাব লিখিত আকারে দেবো। কীভাবে প্রস্তাব দেয়া হবে তা নিয়ে জাতীয় দল কমিটি আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে।”