২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পাল্টাতে পারে দুপুরের ম্যাচের সময়

ব্রাজিলে আগামী বিশ্বকাপের কিছু ম্যাচ ভর দুপুরে আয়োজন করা নিয়ে সমালোচনার মুখে সময় পাল্টানোর বিষয়টি বিবেচনা করছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটির প্রেসিডেন্ট সেপ ব্লাটার শুক্রবার জানান, দুপুরের ম্যাচগুলোর সময় পাল্টানো নিয়ে ফুটবলারদের সংস্থা এফআইএফপ্রোসহ আরো অনেকের কাছ থেকে আপত্তি আসায় ফিফা এটি বিবেচনা করে দেখবে।

ব্লাটার জানান, শুধু বিশ্বকাপের আয়োজক কমিটি নয়, ডিসেম্বরে ফিফার নির্বাহী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।

এখন সুর নরম করলেও গত বছরই কিন্তু দুপুরে খেলা চালানোর পক্ষে অনড় ছিলেন ব্লাটার। তার যুক্তি ছিল, "ভালো ফুটবলাররা সব কন্ডিশনেই খেলতে পারে।"

উদাহরণ হিসেবে মেক্সিকোতে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে ভর দুপুরে ঠিকঠাক ম্যাচগুলো হওয়ার কথা বলেন তিনি।

ব্রাজিলের উষ্ণ উত্তরাঞ্চলের নাতাল, সালভাদর ও রেসিফি স্টেডিয়ামে দু'টি করে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায়।

আর আমাজন রেইনফরেস্টের কেন্দ্রে থাকা মানাউসে ম্যাচ শুরু হবে দুপুর তিনটায়।

এর আগে ব্রাজিলের স্থানীয় সময় দুপুর একটায় বিশ্বকাপের কিছু ম্যাচ রাখায় উদ্বেগ প্রকাশ করে বিশ্বের ফুটবলারদের সংগঠন এফআইএফপ্রো। কয়েক মাস আগে কনফেডারেশন্স কাপের সময় গরমের কারণে খেলোয়াড়দের অসুবিধা হয়েছে বলে তারা দাবি করে।

পুরনো খবর:

এবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন