২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ছয় দিনে মাত্র ১৪ জনের দলবদল

প্রিমিয়ার হকি লিগের দলবদল শেষ হতে একদিন বাকি থাকতে মাত্র ১৪ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:14 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার দলবদলের ষষ্ঠ দিনে ৫ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়। ঊষা ক্রীড়া চক্র নিবন্ধন করিয়েছে ২ জনকে, নতুন খেলোয়াড় আক্রাম হামিদ ও সোনালী ব্যাংক থেকে আসা প্রশান্ত রায়। ওয়ান্ডারার্স নিবন্ধন করিয়েছে বনক সমাজ থেকে আসা জসিম মাহমুদ, বাংলাদেশ স্পোটিং ক্লাব লিমিটেড থেকে আসা আব্দুস সামাদ ও সাধারণ বীমা থেকে আসা রাশেদ হাসান রনিকে।

এর আগে গত পাঁচ দিনে মাত্র ৯ জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছিল।

ফেডারেশনের লিগ কমিটির সম্পাদক মঈনুজ্জামান পিলা বলেন, “আমরা আশা করছি বৃহস্পতিবার শেষ দিনে সব ক্লাব নিবন্ধন কার্যক্রম শেষ করবে।”

এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নেতৃত্বে কয়েকটি ক্লাব এই দলবদলে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে।