২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপে তিন ক্লাবের অনাগ্রহ

মৌসুম-সূচক ফেডারেশন কাপ ফুটবলে অংশ নিতে তিনটি ক্লাব অনাগ্রহ প্রকাশ করেছে। কারণ প্রস্তুতির অভাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এই তিনটি ক্লাব হল আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তিনটি ক্লাবই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বা পেশাদার লিগের দ্বিতীয় স্তরের দল।

ফেডারেশন কাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। বুধবার এই টুর্নামেন্টের নিবন্ধনের শেষ দিন।

এদিকে ফেডারেশন কাপ এক দিন পিছিয়ে ৪ নভেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “৩ নভেম্বর জেল হত্যা দিবস। তাই আমরা ফেডারেশন কাপ একদিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এই টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শুরু হবে।”