২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলেকে নিয়ে 'হেভিওয়েট' বই

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে তার ক্যারিয়ার চিত্রিত করা বিশাল ওজনের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

পেলের ক্যারিয়ার গোলের সংখ্যা অনুযায়ী বইয়ের নাম '১২৮৩'। বইটি ছাপাও হবে ১ হাজার ২৮৩ কপি।

বুধবার সাও পাওলোতে উদ্বোধন করা বইটির ওজন ১৫ কেজি। দাম প্রায় এক হাজার ৭০০ ডলার।

বইটিতে স্থান পেয়েছে ব্রাজিলের তিনটি বিশ্বকাপজয়ী দলের সমস্য পেলেকে নিয়ে ৫০০টি ছবি ও ১ হাজার ২৬৩টি লেখা।

আগামী ২৯ অক্টোবর লন্ডনে বইটির মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠান হবে নিউ ইয়র্ক ও দুবাইতেও।

মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলকে ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতানো পেলে বইটির পাতা উল্টাতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন।

চোখ মুছতে মুছতে ৭২ বছর বয়সী পেলে বলেন, "আমার সেসব মানুষের কথা মনে পড়ছে, যারা আমাকে ভালোবেসেছে এবং আমার চলার পথে সহায়তা করেছে।"