ফ্যালকাওয়ের গোলে শীর্ষে মোনাকো
ফরাসি লিগে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে মোনাকো। রোববার লরিঅ্যানকে ১-০ গোলে হারিয়েছে তারা।
রোববার ঘরের মাঠ মোনাকোর জয়ের নায়ক রাদামেল ফ্যালকাও। ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ছয় কোটি ইউরো মূল্যের এই খেলোয়াড়। স্পেনের দল আতলেতিকো মাদ্রিদ থেকে আসা ফ্যালকাওয়ের লিগে এটি চতুর্থ গোল।
৬৩ মিনিটে কলম্বিয়ান এই স্ট্রাইকারকে তুলে নেন কোচ ক্লদিও রানিয়েরি।
পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোনাকোর পরেই আছে সাতে ইচেনা, তাদের পয়েন্ট ১২। আর ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
আর ছয় পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে লরিঅ্যান।
