এগিয়ে চলেছেন মারে
উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারে। শুক্রবার তৃতীয় রাউন্ডে স্পেনের টমি রব্রেদোকে সহজেই হারিয়েছেন তিনি।
দ্বিতীয় বাছাই যুক্তরাজ্যের মারে জিতেছেন সরাসরি সেটে। খেলার ফলাফল ৬-২, ৬-৪, ৭-৫।
বৃষ্টির কারণে আগের দিন স্থগিত হয়ে যাওয়া ম্যাচে জয় পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্পেনের চতুর্থ বাছাই ডেভিড ফেরার। তবে হেরে গেছেন রজার ফেদেরারকে বিদায় করে দেয়া ইউক্রেনের সের্গেই স্তাখভস্কি।
মহিলা এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ফ্রান্সের পঞ্চদশ বাছাই মারিয়ন বার্তোলি।
