মঙ্গলবার হকি দলের সংবর্ধনা
বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে সাফল্য পাওয়া বাংলাদেশ হকি দলকে মঙ্গলবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ওমান, ফিজি ও শক্তিশালী চীনকে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশ। প্রতিযোগিতার অন্য দুই দল ছিল স্বাগতিক ভারত ও আয়ারল্যান্ড।
হকি দলের তিন ‘স্তম্ভ’ রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমার চয়ন ও মশিউর রহমান বিপ্লব এখন জার্মানির একটি লিগে খেলছেন। তাই সংবর্ধনা অনুষ্ঠানে তারা থাকতে পারবেন না।
আগামী অগাস্টে মালয়শিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপে হকি দল অংশ নেবে। এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি ক্যাম্প কয়েক দিনের মধ্যেই শুরু হওয়ার কথা।
