হকির শিরোপা সেনাবাহিনীর
বাংলাদেশ গেমস হকির শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-২ গোলে ফরিদপুরকে হারিয়েছে।
সেনাবাহিনীর পক্ষে মিলন হোসেন ও সাব্বির হোসেন দুটি করে এবং আব্দুল মালেক ও রোকনুজ্জামান একটি করে গোল করেন।
ফরিদপুরের দুই গোলদাতা এনামুল কবির ও হাসান জুবায়ের।
বাংলাদেশ গেমস হকিতে এটা সেনাবাহিনীর দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯৮৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ঢাকাকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপি।
