পিছিয়ে পড়েও লিভারপুলের জয়
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল।
ভিলা পার্কে ৩১ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।
৬০ মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের জয়সূচক গোলদাতা অভিজ্ঞ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।
৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান সপ্তম।
৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। কারণ দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২।
