টেনিসে নতুন উদ্যোগ
টেনিসকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে খেলোয়াড়দের জন্য ‘বায়োলজিকাল’ বা জৈবিক পাসপোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)।
বৃহস্পতিবার সংস্থাটির মাদক-বিরোধী কর্তৃপক্ষ এ কথা জানায়।
আইটিএফের সভাপতি ফ্রান্সেসকো রিচ্চি বিত্তি এক বিবৃতিতে বলেন, “টেনিসে মাদক বিরোধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খেলোয়াড়দের জৈবিক পাসপোর্ট। এই খেলায় মাদকের সঙ্গে যুদ্ধে এটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।”
নতুন এই কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর ক্রমান্বয়ে খেলোয়াড়দের রক্ত পরীক্ষা বাড়ানো হবে। এবং প্রতিটি পরীক্ষার ফলাফল তাদের পাসপোর্টে ‘ইলেকট্রনিক ডকুমেন্ট’ হিসেবে উল্লেখ থাকবে।
