আয়কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ইতালির সরকারের কাছে অনুরোধ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। এই গ্লানি থেকে মুক্তি পেতে ইতালির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও তিনি প্রস্তুত।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Feb 2013, 07:11 PM
Updated :
23 Aug 2022, 10:16 AM
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালির নাপোলির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। ঐ সময়ে তার অসাধারণ নৈপুণ্যে দু বার ইতালিয়ান সেরি-আ’য় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। কিন্তু সে সময় আর্জেন্টাইন-কিংবদন্তি আয়কর না দেয়ায় আজ তা সুদে-আসলে ৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।
অনেক দিন পর নাপোলিতে ফিরে ম্যারাডোনা এখন স্মৃতির ভারে আক্রান্ত। তবে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে তাড়া করছে আয়কর ফাঁকির মামলাও।
মঙ্গলবার নাপোলিতে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ম্যারাডোনা। তিনি বলেন, “আমি তো কাউকে হত্যা করিনি। আমি এখানে এসেছি সুবিচার পাওয়ার আশায়।”
আর্জেন্টিনার সাবেক কোচ দাবি করেন, চুক্তি অনুযায়ী তার দল নাপোলিরই কর পরিশোধ করার কথা। তিনি বলেন, “আমি কেন (আয়কর) পরিশোধ করবো? কেন তারা (নাপোলি কর্তৃপক্ষ) নয়? অনেক অর্থ অর্জন করেছি বলেই আজ আমি এই পরিস্থিতির শিকার। যদিও চুক্তির শর্তগুলো সম্পর্কে আমি জানি না। কাউকে হত্যা করিনি বলেই আমি নিজের চেহারা দেখাতে ভয় পাই না।”
“(ইতালির) প্রেসিডেন্ট (জিওর্জিও) নাপোলিতানো আমার সঙ্গে কথা বলতে চাইলে আমি তাকে সব কিছু বুঝিয়ে বলতে প্রস্তুত। আমি বিশ্বাস করতে চাই, সুবিচার টিকে থাকবেই। আমি নিশ্চিন্ত মনে ইতালি ও নাপোলিতে ঘুরে বেড়ানোর জন্য সুবিচার চাই,” যোগ করেন ম্যারাডোনা।
ম্যারাডোনার সর্বশেষ ইতালি সফরের সময় দেশটির আয়কর বিভাগ তার দুটি রোলেক্স ঘড়ি, হীরার কানের দুল এবং ৪০ লাখ ডলার কেড়ে নিয়েছিল।