রোববার মুখোমুখি আবাহনী-শেখ রাসেল
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিরতি পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
প্রথম পর্বে দু দলের লড়াইয়ে শেখ রাসেল ১-০ গোলে জিতেছিল।
১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। এবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
