স্কুল দাবায় ফাহাদ, তানজিনা ও শুভ্রদীপ্তর সাফল্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে ভারতের শুভ্রদীপ্ত দাস, ‘বি’ গ্রুপে মোহাম্মদ ফাহাদ রহমান এবং ‘সি’ গ্রুপে তানজিনা আক্তার তানি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
‘এ’ গ্রুপে সোহেল হাওলাদার রানারআপ ও আকিব জাওয়াদ তৃতীয়, ‘বি’ গ্রুপে জামিম আল হামিদ রানারআপ ও নোভা তৃতীয় এবং ‘সি’ গ্রুপে ফাতেমা শ্রাবণী রানারআপ ও মালিহা শারলিন তৃতীয় হয়েছে।
এনএসসি টাওয়ারের অডিটোরিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা বিটপী দাস চৌধুরী।
