২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় আবার তৃতীয় মালি

আফ্রিকান নেশন্স কাপে টানা দ্বিতীয় বারের মতো তৃতীয় হয়েছে মালি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে চার বারের চ্যাম্পিয়ন ঘানাকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Feb 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

দুই বছর আগে আফ্রিকার সেরা ফুটবল প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ঘানাকে ২-০ গোলে হারিয়েছিল মালি।

পোর্ট এলিজাবেথেরে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে ২১ ও ৪৮ মিনিটে স্ট্রাইকার মামাদু সামাসা ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সেইদু কেইটার লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যায় মালি।

৮২ মিনিটে মিডফিল্ডার কোয়াদো আসামোয়াহর গোল সমতা ফেরানোর স্বপ্ন দেখাচ্ছিল ঘানাকে। তবে ইনজুরি সময়ে মিডফিল্ডার সিগামারি দিয়ারার গোলে মালির তৃতীয় স্থান নিশ্চিত হয়ে যায়।