২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘মুসা ভাই’

দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক, প্রখ্যাত ধারাভাষ্যকার মোহাম্মদ মুসা আর নেই। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন ক্রীড়াঙ্গনের সবার প্রিয় ‘মুসা ভাই’। তার বয়স হয়েছিল ৬২ বছর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুসাকে। রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
প্রায় ৩২ বছর রেডিও-টেলিভিশনে ধারাভাষ্য দেয়া মুসা দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৬ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মিরপুর ১১ নম্বর কবরস্থানে তার দাফন করা হয়।

মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস রাইটার্স কমিউনিটি, বাংলাদেশ স্পোর্টস ধারাভাষ্যকার ফোরাম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।