২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২৩ দলের সান্ত্বনার জয়

শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। তবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত মালদ্বীপকে হারিয়েও কোনো লাভ হয়নি। আগের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ফাইনালে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে অনূর্ধ্ব-২৩ দলের। শুক্রবার শুরুতে রক্ষণাত্মক থেকে নিজেদের গুছিয়ে আক্রমণে উঠেছে বাংলাদেশের তরুণরা। ম্যাচের একমাত্র গোলটির জন্ম ৩১ মিনিটের সময়। বক্সের মধ্যে ঢুকে নেয়া তৌহিদুল আলমের শট সাইড বারে লেগে ফিরে আসে। তবে তৌহিদের ফিরতি শট এগিয়ে দেয় বাংলাদেশকে। ৬ মিনিট পর দারুণ এক সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন শাখাওয়াত হোসেন রনি। ইয়ামিন আহমেদ মুন্নার চমৎকার ক্রস ধরে মালদ্বীপের গোলরক্ষকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। এরপর আরো কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৫ঘ.