২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির প্রাথমিক দল ঘোষণা

আগামী নভেম্বরে ভারতের নেহরু ও বেটন কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ। এই দুটো টুর্নামেন্টের জন্য বুধবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বরে ভারতের নেহরু ও বেটন কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ। এই দুটো টুর্নামেন্টের জন্য বুধবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। ১৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ভারতের দিল্লি¬তে হবে নেহরু কাপ হকি। তার আগে ১ থেকে ১২ নভেম্বর ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান মাঠে বসবে বেটন কাপের আসর। অর্থাৎ নভেম্বর মাসের প্রায় পুরোটাই ব্যস্ত থাকতে হবে জাতীয় হকি দলকে। বিশ্ব হকি লিগের চূড়ান্ত পর্বের প্রস্তুতি উপলক্ষে এই দুটো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্ল¬াহ জানিয়েছেন, “বিশ্ব হকি লিগের চূড়ান্ত পর্বের প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্যই ভারতের এই দুটি টুর্নামেন্টে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করি এর ফলে বাংলাদেশ দল উপকৃত হবে।” কয়েক দিন আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে মূল পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ফেব্র“য়ারিতে দিল্লি¬তে হবে বিশ্ব হকি লিগের মূল পর্ব। ৩০ জনের প্রাথমিক দল: জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্ল¬ব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, আসাদুজ্জামান চন্দন, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ সিতুল, কামরুজ্জামান রানা, সারোয়ার হোসেন, শেখ মোহাম্মদ নান্নু, মোশারফ হোসেন কুটি, শহিদুল্ল¬াহ টিটু, জাহিদ বিন তালিব, কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি, হাসান জুবায়ের নিলয়, পুস্কর ক্ষিসা মিমো, ইকবাল নাদির প্রিন্স, সাব্বির রানা, রুবেল হোসেন, আব্দুল মালেক, ইরফানুল হক, রাব্বি সালেহীন রকি, আব্দুল্ল¬াহ আল মনসুর ও হোসনী মোবারক সুমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.